1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গোপালগঞ্জে পুলিশ-গোয়েন্দার অবহেলা ছিল : এনসিপি নেতা মাহবুব

জেলা প্রতিনিধি | লক্ষীপুর |
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৭ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহবায়ক মাহবুব আলম বলেছেন, গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করেছে, আক্রমণ করেছে। সেখানে আমাদের সমাবেশ ভন্ডুল করার চেষ্টা করা হয়েছে। কিন্তু স্থানীয় বীরদের ও এনসিপি নেতাকর্মীদের সাহসিকতায় আমরা সেখানে সমাবেশ করতে পেরেছি।

শনিবার (১৯ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে ২২ জুলাই এনসিপির পদযাত্রা কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রশাসনের সহযোগিতায় আমার সেখান থেকে বের হয়ে এসেছি। সেখানেও আমরা প্রশাসনের গাফিলতি লক্ষ্য করেছি। বিশেষ করে পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার অবহেলা লক্ষ্য করেছি।

তিনি আরও বলেন, ২২ জুলাই বিকেলে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী আফনান চত্বরে এনসিপির পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হবে। ওই দিন দক্ষিণ তেমুহনী থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হবে।

উত্তর তেমুহনী সমাবেশে বক্তব্য শেষে এনসিপি কেন্দ্রীয় নেতারা চাঁদপুরের উদ্দেশে রওয়ানা দেবেন। পথিমধ্যে রামগঞ্জ উপজেলায় সংক্ষিপ্ত পদযাত্রায় অংশ নেবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক আরমান হোসেন, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহবায়ক আরিয়ান রায়হানসহ অনেকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর