1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গুলিস্তান – গাজীপুর রুটে বিআরটিসি এসি বাস সার্ভিস চালু : ভাড়া ১৪০ টাকা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ১২ বছর ধরে কাজ চলা বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প অবশেষে চালু হয়েছে। ঢাকা লাইন নামে নিজেদের কোম্পানির বাস চালু করার কথা থাকলেও সেটি হয়নি। বরং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) বাস গুলিস্তান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বিমানবন্দর ও বিআরটি লাইনে বাস সেবা চালু করেছে।

বিআরটিসি সূত্র বলছে, এই রুটে আপাতত ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস চলাচল করবে। পরবর্তীকালে যাত্রী চাহিদা অনুযায়ী বাসসংখ্যা বাড়ানো হবে। গুলিস্তান থেকে শিববাড়ীর রুটের ভাড়া হবে ১৪০ টাকা।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মুস্তাকিম ভূঞা সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (১ ডিসেম্বর) থেকে বিআরটি লেনে পরীক্ষামূলকভাবে বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত বিআরটিসির এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। ওই রুটটি সম্প্রসারিত আকারে গতকাল শুক্রবার থেকে ঢাকার গুলিস্তান থেকে চালানো হচ্ছে।

জানা যায়, গুলিস্তান জিরো পয়েন্ট হতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে শিববাড়ী, গাজীপুর পর্যন্ত যাতায়াত করবে বিআরটিসির এসি বাস। গুলিস্তান-শিববাড়ী ও গাজীপুর রুটের স্টপেজগুলো হলো—গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, এয়ারপোর্ট, কলেজ গেট, বোর্ডবাজার, ভোগড়া ও শিববাড়ী (গাজীপুর)। তবে মূল লাইনে এয়ারপোর্ট থেকে শিববাড়ী গাজীপুর টার্মিনাল পর্যন্ত ২৫টি বিআরটি স্টেশন থাকবে।

এদিকে বিআরটি প্রকল্পের জন্য ১৩৭ বাস কেনার কথা রয়েছে। বাস কেনার ঋণসহায়তা দিচ্ছে ফ্রান্স। তবে বাস কেনার এই প্রক্রিয়া দেড় বছরেও শেষ হয়নি। একবার দরপত্র আহ্বান করা হলেও সেটি বাতিল হয়। ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট’ শীর্ষক বিআরটি প্রকল্প এখনো চলমান। এশীয় উন্নয়ন ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বিআরটি লাইন ৩–এর সম্প্রসারিত উত্তর অংশটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার করিডর বিস্তৃত।

প্রকল্প সূত্র বলছে, ২০১২ সালে প্রকল্প নেওয়া হলেও কাজ শুরু হয় ২০১৭ সালে। ছয়বার মেয়াদ বাড়িয়ে এই ডিসেম্বরে শেষ করার কথা। পরিকল্পনায় বড় ত্রুটি থাকায় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারাই একে ‘সিক প্রজেক্ট’ বা রুগ্‌ণ প্রকল্প আখ্যা দিচ্ছেন। প্রকল্পের ব্যয় ২ হাজার ৩৯৮ কোটি টাকা থেকে বেড়ে ৪ হাজার ২৬৮ কোটি টাকায় ঠেকেছে। প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে গাফিলতির কারণে ১০ জনের বেশি মানুষ মারা গেছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর