1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গাজীপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | গাজীপুর |
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার পঠিত

গাজীপুরে রাকিব মোল্লা (৩৫) নামে কৃষকদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে পুলিশের ধারণা।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে মহানগরীর সদর থানাধীন দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব মোল্লা গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন দাক্ষিণখান এলাকার ইসমাইল মোল্লার ছেলে। তিনি সদর মেট্রো থানা শ্রমিকলীগের আহ্বায়ক ও ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমাস মোল্লার ভাতিজা।

কৃষকদলের গাজীপুর মহানগর শাখার প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক রাকিব মোল্লা এবার সভাপতি প্রার্থী ছিলেন বলে জানিয়েছেন কৃষকদলের গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক আতাউর রহমান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাকিব মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে স্থানীয় শহীদ হাজীর বাড়ির পাশের রাস্তায় ওপর ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মেহেদী হাসান আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তার মাথা, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর