1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

‘গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে শেখ হাসিনা’ : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনা গত ১৬ বছরে জনগণের কণ্ঠরোধ করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিলেন। তিনি দেশের কোটি কোটি টাকা ও সম্পদ লুটপাট করেছেন। শুধু তাই নয়, শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করে গণতন্ত্রকে ‘গলাটিপে হত্যা’ করেছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সরকারি কলেজ মাঠে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনা ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগের পর ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কিন্তু দেশের ছাত্র-জনতা এ ষড়যন্ত্র প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ। তিনি শেখ হাসিনা ও তার দোসরদের ‘ষড়যন্ত্র’ মোকাবিলা করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লার সভাপতিত্বে এতে বক্তব্য দেন রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর