1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কেমিক্যাল দিয়ে দুর্গন্ধ দূর করে পচা ডিমে তৈরি হচ্ছিল বেকারি পণ্য

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া |
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম প্রক্রিয়া করে পণ্য তৈরিতে ব্যবহার করায় এক বেকারি মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পৌর এলাকার ভাদুঘর এলহামপাড়ার এশিয়া বেকারিতে অভিযানের সময় হাতেনাতে প্রমাণ পাওয়ায় এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি বলেন, অভিযানে দেখা যায় এশিয়া বেকারিতে পচা ডিম দিয়ে বেকারির বিভিন্ন খাদ্য প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরও বলেন, বেকারিটি বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে এ সমস্ত পচা ও খাওয়ার অযোগ্য ডিম সংগ্রহ করে তা বিশেষ কেমিক্যাল দিয়ে দুর্গন্ধমুক্ত করে বেকারি পণ্যে ব্যবহার করছে বলে জানা যায়। অভিযানে বেকারি মালিক বিষয়টি সত্যতা স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকবেন মর্মে মুচলেকা প্রদান করেন।

ইফতেখারুল আলম রিজভী বলেন, অনিয়ম পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্ম পুনরায় সংগঠিত করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটানো হবে মর্মে সতর্ক করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর