1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ওয়াশিং মেশিন দীর্ঘদিন ভালো রাখতে কীভাবে যত্ন নেবেন?

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক | অনেকেই বাড়িতে ওয়াশিং মেশিন ব্যবহার করেন। ঘরের অনেক বড় একটি কাজ কাপড় ধোয়ার ঝামেলা অনেক সহজ করে দিয়েছে ওয়াশিং মেশিন। কোনো পরিশ্রম ছাড়াই এতে জামাকাপড় ঝকঝকে হয় এবং সময়ও অনেকটা বাঁচে।

প্রতিটি ইলেকট্রনিক জিনিসের মতো ওয়াশিং মেশিনেরও নিয়মিত যত্ন প্রয়োজন। নাহলে ওয়াশিং মেশিনে কাপড় ঠিকভাবে পরিষ্কার হয় না, কাপড় দ্রুত নষ্ট হয়ে যায়, এমনকি মেশিনও নষ্ট হয় দ্রুত। জেনে নিন কীভাবে আপনি আপনার ওয়াশিং মেশিনের আয়ু ও কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারেন-

১. নিয়মিত পরিষ্কার করুন :

ওয়াশিং মেশিনের ড্রাম ও ফিল্টার নিয়মিত পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। প্রতি মাসে একবার মেশিনের ভেতর ১ কাপ ভিনিগার অথবা বেকিং সোডা দিয়ে অন করে রাখুন কিছুক্ষণ। এটি মেশিনের ভেতরের গন্ধ দূর করবে এবং পরিষ্কার রাখতে সহায়তা করবে।

২. সঠিক ডিটারজেন্ট ব্যবহার করুন :

মেশিনের ধরন অনুযায়ী সঠিক ডিটারজেন্ট নির্বাচন করুন। অতি পরিমাণে ডিটারজেন্ট ব্যবহার করবেন না, কারণ এটি ফোম তৈরি করতে পারে এবং মেশিনের যন্ত্রাংশে ক্ষতি করতে পারে।

৩. শুকনো রাখুন :

ওয়াশিং মেশিন ব্যবহারের পর দরজা ও ড্রাম খুলে রাখুন। এটি মেশিনের ভেতর থেকে আর্দ্রতা বের হতে সাহায্য করবে, ফলে ব্যাকটেরিয়া ও দুর্গন্ধের সৃষ্টি হবে না।

৪. লোডের সঠিক পরিমাণ :

মেশিনের ওয়েট ক্যাপাসিটি অনুযায়ী কাপড় লোড করুন। অতিরিক্ত লোড করলে মেশিনের মোটর ও অন্যান্য যন্ত্রাংশে চাপ পড়ে, যা মেশিনের আয়ুকে কমিয়ে দেয়।

৫. হোস ও সংযোগ পরীক্ষা করুন :

ওয়াশিং মেশিনের হোস ও সংযোগ পয়েন্টগুলো নিয়মিত পরীক্ষা করুন। যে কোনো ধরনের ফাঁটল বা ক্ষতি দেখা দিলে দ্রুত মেরামত করুন। এটি পানি নিঃসরণের সমস্যা এড়াতে সাহায্য করবে।

৬. সার্ভিসিং :

প্রতি বছর একটি প্রফেশনাল সার্ভিসিং করানো উচিত। এতে যান্ত্রিক সমস্যা দ্রুত শনাক্ত করা যাবে এবং মেশিনের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।

৭. ব্যবহারকারীর নির্দেশনা অনুসরণ করুন :

মেশিনের সঙ্গে দেওয়া ব্যবহারকারী গাইডটি ভালোভাবে পড়ুন। সেখানে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করলে মেশিনের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর