1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এসপি-ওসি নতুন হলে অপরাধীরা সুযোগ নেয় : কক্সবাজার পুলিশ সুপার

জেলা প্রতিনিধি | কক্সবাজার |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেছেন, যেখানে এসপি নতুন- ওসি নতুন সেখানে অপরাধীরা একটু সুযোগ নেয়। নতুন হিসেবে আমরা কাউকে চিনি না, তিন মাস সময় দেন সব অপরাধীদের নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে কক্সবাজার জেলা পুলিশের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় জেলা শহরের সাম্প্রতিক নানা অপরাধ বিষয়ে নিয়ে তিনি এ কথা বলেন।

তবে এসপি এবং ৯ থানার ওসি নতুন হলেও একাধিক অতিরিক্ত পুলিশ সুপার, প্রায় প্রতিটি থানার পরিদর্শক তদন্ত-অপারেশন, উপ-পরিদর্শকসহ অন্যান্য অফিসারগণ পুরোনো হয়েও কেন অপরাধ বাড়ছে এমন পাল্টা প্রশ্ন এড়িয়ে যান এসপি।

এসপি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ এন এম সাজেদুর রহমান বলেন, আমাদের টার্গেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনটা ইউনিকভাবে সম্পন্ন করা। অতীতে কী হয়েছে তা মাথায় না রেখে সামনে বিশ্বময় গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতেই দেশের সব প্রশাসন তৈরি হচ্ছে। সবার সহযোগিতায় আমরা উৎসবমুখর একটি নির্বাচন উপস্থাপন করতে পারবো বলে আশা করছি।

এসপি সাজেদুর রহমান বলেন, ভৌগোলিকভাবে কক্সবাজার একটি বৈচিত্র্যময় জেলা। মানবিক কারণে এখানে এক মিলিয়নের বেশি রোহিঙ্গা আশ্রয় পেয়েছেন। তাদের বিষয়ে এপিবিএন’র ঊর্ধ্বতনদের সঙ্গে আলাপ হয়েছে। পর্যটন এলাকা হিসেবে এখানে নানা ধরণের লোকজন আসেন। সবকিছু মাথায় রেখেই আমরা নিজেদের সক্ষমতা তৈরি করছি।

পুলিশ সুপারের সভাপতিত্বে সভায় উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এসপি। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চ্যালেঞ্জ, করণীয় এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাসসহ প্রিন্ট ও ইলেকট্রনিক জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর