1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

এনবিআর আন্দোলন : উপদেষ্টা কমিটির কার্যক্রম নিয়ে অস্পষ্টতা

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পঠিত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

গতকাল ২৯ জুন সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন কথা জানানো হলেও প্রজ্ঞাপন বলছে ভিন্ন কথা।

সোমবার (৩০ জুন) মন্ত্রিপরিষদের জারি করা প্রজ্ঞাপনের সঙ্গে গতকালের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী উপদেষ্টা কমিটি কাজ করবে ব্যবসা, বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম পর্যালোচনা-মূল্যায়ন এবং অধিকতর গতিশীল করার জন্য সুপারিশ করতে। অথচ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কমিটির কাজ হওয়ার কথা ছিল, এনবিআরের সংস্কার নিয়ে কেন বিরোধ তৈরি হলো, কেন এনবিআর আন্দোলনে গেল ও সংস্কার এগিয়ে নেওয়ার উপায় বের করা।

এ বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একাধিক কর্মকর্তা অভিযোগ করে বলেন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের সঙ্গে প্রজ্ঞাপনের কার্যপরিধির কোনো মিল নেই। একটা পক্ষ এনবিআর কর্মকর্তাদের যৌক্তিক আন্দোলনকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। আমরাও রাষ্ট্রের স্বার্থে সংস্কার চাই এবং যৌক্তিক সংস্কার চাই। কিন্তু প্রজ্ঞাপনের কার্যপরিধি দেখে সন্দেহ রয়ে গেল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর