1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

এনআরবিসি ব্যাংকের নবগঠিত পর্ষদের বোর্ডসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৯৪ বার পঠিত

এনআরবিসি ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। এসময় উপস্থিত ছিলেন- স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন, মো. নুরুল হক, ব্যারিস্টার মো. শফিকুর রহমান, প্রফেসর ড. সৈয়দ আবুল কালাম আজাদ এবং মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ।

এছাড়া, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ ও হারুনুর রশিদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সুশাসন নিশ্চিত করে টেকসই ব্যবসায়িক উন্নয়নের বিষয়ে বিশদ আলোচনা হয়। এছাড়া ব্যাংকের সামগ্রিক অগ্রগতির জন্য সম্মানিত গ্রাহক, স্টেকহোল্ডার, বাংলাদেশ ব্যাংকসহ নিয়ন্ত্রণক সংস্থাসমূহ, উদ্যোক্তা ও শেয়ারহোল্ডার এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেন নতুন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর