1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

এক্সিম ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পরিচালনা পর্ষদ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১০৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে এবার এক্সিম ব্যাংকের পরিচালন পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিল বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাছরিন ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। বিগত সরকারের সময়ে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবির চেয়ারম্যানের পদ দখলে রাখেন।

পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদে আছেন- উদ্যোক্তা পরিচালক মো. নজরুল ইসলাম স্বপন, মো. নূরুল আমিন ও অঞ্জন কুমার সাহা। আর স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খন্দকার মামুনকে।

সংশ্লিষ্টরা জানান, নজরুল ইসলাম মজুমদার ব্যাংকটির কয়েকজন মূল উদ্যোক্তাদের বের করে সমালোচিত হন। গত কয়েক বছরে এই ব্যাংক থেকে নামে–বেনামে বিপুল অংকের ঋণ বের করে নিয়েছেন তিনি। তার বড় একটি অংশ পাচার করেন নজরুল ইসলাম মজুমদার। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এরই মধ্যে নজরুল ইসলাম ও তার স্ত্রীর অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। এছাড়া কোথায় কতো টাকা পাচার করেছে সে অনুসন্ধান শুরু করেছে।

নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যানের পদ দখলে রাখেন। ব্যাংকের কোনো আইন পরিবর্তন বা অন্য কোনো অনৈতিক সুবিধার দরকার হলেই সিএসআর তহবিলে নিয়ে হাজির হতেন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরা তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে ৬টি ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও ন্যাশনাল ব্যাংকে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছে। এছাড়া এস আলমের মামাতো ভাই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ পরিবারমুক্ত হয়েছে ইউসিবি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর