1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

একসঙ্গে দুটি ইয়ারবাড আনলো ইনফিনিক্স

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৩০ বার পঠিত

তথ্য-প্রযুক্তি ডেস্ক : ইনফিনিক্স, জনপ্রিয় স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থা। তারা স্মার্টফোনের পাশাপাশি একের পর এক ইয়ারবাড, স্মার্টওয়াচ আনছে বাজারে। একসঙ্গে এবার নতুন দুটি ইয়ারবাড আনলো ইনফিনিক্স। ইনফিনিক্স এক্সই২৭ এবং ইনফিনিক্স বাডস নিও।

ইনফিনিক্স এক্সই২৭ সংস্থার নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। ১০ মিলিমিটারের ড্রাইভার্স রয়েছে এই ইয়ারফোনে। এছাড়াও রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। ২৫ ডেসিবেল পর্যন্ত এই ফিচার কাজ করবে।

সংস্থার দাবি একবার পুরো চার্জ দিলে ইনফিনিক্সের নতুন ইয়ারবাডসে প্রায় ২৮ ঘণ্টা ব্যাটারি লাইফ বজায় থাকবে, চার্জিং কেস সমেত। আরও একটি ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ করেছে ইনফিনিক্স।

অন্যদিকে ইনফিনিক্স বাডস নিও তে থাকছে অসংখ্য নতুন ফিচার। ইনফিনিক্স এক্সই২৭ এবং ইনফিনিক্স বাডস নিও দুটো ইয়ারবাডসই ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলা এবং পানিতে সহজে নষ্ট হবে না। এই ইয়ারবাডটিতে টাচ কন্ট্রোল ফিচার দেওয়া হয়েছে।

ইনফিনিক্স এক্সই২৭ ওয়্যারলেস হেডফোন নীল এবং সাদা রঙে কেনা যাবে। ভারতীয় বাজারে ইয়ারবাডটির দাম ১ হাজার ৬৯৯ রুপি। এবং ইনফিনিক্স বাডস নিও ইয়ারবাডসের দাম ১ হাজার ৩৯৯ রুপি। ব্ল্যাক ফ্লেম এবং হোয়াইট পার্ল- এই দুই রঙে কেনা যাবে। সংস্থার অনলাইন স্টোর থেকে কিনতে পারবেন ইয়ারবাডগুলো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর