1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঋণ দেওয়ার প্রলোভনে ৮২ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ |
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১২৩ বার পঠিত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরের মাদারগঞ্জের সাজেদুল ইসলাম (৫০) ও তার স্ত্রী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরপাড়া গ্রামের তাসলিমা আক্তারকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (৩ মে) রাতে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২ মে) রাতে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই ও ঈশ্বরগঞ্জ থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়।

সাজেদুল নিজেকে এনজিওর মালিক ও তাসলিমা শাখা ম্যানেজার পরিচয় দিতেন।

র‍্যাব জানায়, সাজেদুল ও তাসলিমা ফুলবাড়িয়ায় নিজেদের ‘জনশক্তি’ নামের ঋণ প্রদানকারী অফিসের মালিক ও শাখা ম্যানেজার পরিচয়ে ভুয়া পরিচয়পত্র এবং জাল নথিপত্র তৈরি করেন। তারা সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক হাজার ৪০০ মানুষের কাছ থেকে এক বছরে ৮২ লাখ টাকা উত্তোলন করেন। পরে ঋণের কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে তারা মে মাসের প্রথম সপ্তাহে সদস্যদের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। গত ২৪ এপ্রিল সকালে গ্রাহকদের অফিসে আসার কথা বলে তারা পালিয়ে যান।

এ বিষয়ে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (অপারেশন) মো. নাজমুল ইসলাম বলেন, ভুয়া এনজিও খুলে স্বামী-স্ত্রী মিলে প্রতারণার মাধ্যমে গরীব মানুষের টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ফুলবাড়িয়া উপজেলার আছিম হোরবাড়ি এলাকার তানভীর হাসানের স্ত্রী ফারহানা খাতুন থানায় অভিযোগ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর