1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

উপসচিবের সঙ্গে অসদাচরণ, বদলি হলেন চিকিৎসক দম্পতি

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

উপসচিবের সঙ্গে অসদাচরণ করার পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা এবং তার স্ত্রী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়কে বদলি করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ সই করা এক আদেশে তাদের বদলি করা হয়।

ডা. কিশলয় সাহাকে পটুয়াখালীর কুয়াকাটার ২০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা এবং ডা. অদিতি রায়কে পিরোজপুরের মঠবাড়িয়ার টিয়ারখালী ২০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া এবং হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস তাদের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, ডা. কিশলয় সাহা ও ডা. অদিতি রায়ের বিরুদ্ধে স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব মো. শাহাদত হোসেন কবিবের সঙ্গে ফোনে অশোভন আচরণ এবং ঔদ্ধত্যপূর্ণ মেসেজ দেওয়ার অভিযোগে ওঠে। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করে কারণ দর্শানোর নোটিশ জারি করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব মো. সাইদুর রহমান।

স্বাস্থ্য বিভাগ ও অভিযোগ সূত্রে জানা যায়, ডা. কিশলয় সাহার স্ত্রী ডা. অদিতি রায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে কর্মরত। আর ডা. কিশলয় সাহা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে আছেন। কয়েক মাস আগে শায়েস্তাগঞ্জ উপজেলা কর্মকর্তা ডা. অদিতি রায়কে ফোন দেন স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব শাহাদত হোসেন কবির। ফোনে তিনি বহির্বিভাগ সেবা কার্যক্রমের প্রশাসনিক অনুমোদন প্রদানের প্রস্তাবের বিষয়ে কথা বলতে চান। তবে ডা. অদিতি কল রিসিভ না করায় নিজ পরিচয় উল্লেখ করে কলব্যাক করার অনুরোধ জানিয়ে মেসেজ পাঠান উপসচিব। কিন্তু ওই নারী চিকিৎসক উপসচিবের মেসেজ দেখার পরও কলব্যাক করেননি।

পরে স্ত্রীকে পাঠানো ওই মেসেজ দেখে উপসচিবকে কল দেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কর্মরত থাকা ডা. কিশলয় সাহা। তিনি উপসচিবের সঙ্গে ফোনে অশোভন আচরণ করেন এবং ঔদ্ধত্যপূর্ণ মেসেজ পাঠান।

এ ঘটনায় ওই চিকিৎসক দম্পতির বিরুদ্ধে চাকরি বিধিমালায় অসদাচরণ করার অভিযোগে করা হয়। একইভাবে পৃথকভাবে নোটিশ দিয়ে তাদের কারণ দর্শাতে বলা হয়।

ডা. কিশলয় সাহার ফোনে কল দিলে তিনি বদলির বিষয়টি স্বীকার করেন। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর