1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইজতেমায় দুই দিনে তিন মুসল্লির মৃত্যু

জেলা প্রতিনিধি | গাজীপুর |
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬ বার পঠিত

বিশ্ব ইজতেমায় শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত মোট তিন মুসল্লি মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার দিবাগত রাতে এক মুসল্লি মৃত্যুবরণ করেন। তার নাম ইয়াকুব আলী (৬০)। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানার রাগবপুর গ্রামের মৃত নওয়াব উল্লার ছেলে।

শুরায়ি নেজাম, তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে তার খিত্তায় অসুস্থ হয়ে ইয়াকুব আলী মৃত্যুবরণ করেন। ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

এর আগে শুক্রবার দুপুরের দিকে শেরপুর ৪৬নং খিত্তায় ইন্তেকাল করেন ছাবেদ আলী নামে এক মুসল্লি। এছাড়া এদিন সকাল সাড়ে দশটার দিকে খুলনা জেলার আব্দুল কুদ্দুস গাজী নামে আরেক মুসল্লি মৃত্যুবরণ করেন। এ নিয়ে বিশ্ব ইজতেমায় শনিবার সকাল পর্যন্ত তিনজন মুসল্লির মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর