1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আ. লীগকে আশ্রয় দিয়ে শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করবেন না : রাশেদ খান

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ |
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের টাকার বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক দল আশ্রয় দিচ্ছে। এটা করবেন না। এটা করলে শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ঝিনাইদহের একটি কমিউনিটি সেন্টারে গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উপদেষ্টারা এখন বেশি বেশি বিদেশ সফর করছেন। বিপ্লবী সরকারের উচিত বিদেশ সফল কমিয়ে গ্রামে গ্রামে মানুষের কাছে যাওয়া। মানুষের কষ্টের কথাগুলো শুনা। আপনাদের মনে রাখতে হবে আপনারা বিপ্লবী সরকার।

ইফতার মাহফিলে ২৪ এর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে রাশেদ খান বলেন, ৭১ এ গণহত্যা চালিয়েছিল পাকিস্তান। ২৪ এ গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। দেশে আর কোনো গণহত্যা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

গণঅধিকার পরিষদের তিনটি দাবি তুলে ধরে রাশেদ খান বলেন, গণহত্যার বিচার করতে হবে, ফ্যাসিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে এবং দ্রুত রাষ্ট্র সংস্কার করে ডিসেম্বরের ভেতরে নির্বাচন দিতে হবে।

ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম, মুহাদ্দিস রবিউল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সদস্য মীর লাবলু, জেলা বিএনপির সহ সভাপিত ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাবের নেতা ইব্রাহিম রহমান বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি রাসেল উদ্দিন, সরকারি কেসি কলেজের সাবেক প্রফেসর মহব্বত হোসেন টিপু প্রমুখ।

এছাড়া ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সেচ্ছাসেবী গঠনের প্রতিনিধিরা অংশ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর