1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

আহমেদ সাইফুদ্দীন চৌধুরী পঞ্চম মেয়াদে বিজিআইসি’র মুখ্য নির্বাহী

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পঠিত

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)’র ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে পঞ্চম মেয়াদের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টু।

রোববার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নন-লাইফ খাতের এই বীমা কোম্পানি।

আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টু ১৯৮৬ সালে বিজিআইসি’র প্রধান কার্যালয়ে যোগদান করেন এবং দু’বছর পর চট্টগ্রাম জোনাল অফিসে অর্থ ও হিসাব বিভাগের ইন-চার্জ হিসেবে বদলি হন।

পদোন্নতি লাভের পর ২০০৯ সালে তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি হিসেবে ঢাকার প্রধান কার্যালয়ে বদলি করা হয়।

২০১৩ সালের ১ আগস্ট তিনি ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর