1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

আপনার তথ্য চুরি করছে অ্যাপ, যেভাবে সুরক্ষিত থাকবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পঠিত

বর্তমানে স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও চলে না কারো। স্মার্টফোনে একবার ট্যাপ করলেই মিলছে প্রয়োজনীয় তথ্য, গন্তব্যের দিশা বা পছন্দের খাবার। জি-মেইল, গুগল অ্যাপ, ইউটিউব কিংবা প্লে স্টোর এই পরিষেবাগুলো আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

তবে এই সুবিধার আড়ালেই রয়েছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা অজান্তেই কতটা ব্যক্তিগত তথ্য অ্যাপের হাতে তুলে দিচ্ছি? আপনার ফোনে যদি লোকেশন চালু থাকে, তাহলে কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন সেই তথ্য গুগলের কাছে পৌঁছাতে পারে।

শুধু তাই নয়, সার্চ ইঞ্জিন বা ইউটিউবে আপনি কী খুঁজছেন, কোন ভিডিও দেখছেন, তারও পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণ করা হয়। অনেকেই আবার ভয়েস সার্চ ব্যবহার করেন সেখান থেকেও আপনার অ্যাপ ব্যবহারের ধরন সম্পর্কে ধারণা পায় গুগল এবং অন্যান্য আরও বেশ কিছু অ্যাপ। চাইলে এখন খুব সহজেই আপনার তথ্য সুরক্ষিত রাখতে পারবেন।

আসুন জেনে নেই কীভাবে কাজটি করবেন-

১. প্রয়োজন না হলে ফোনের লোকেশন বন্ধ রাখুন।
২. অটো-ডিলিট অপশন চালু করে রাখতে পারেন ৩, ১৮ অথবা ৩৬ মাস পর স্বয়ংক্রিয়ভাবে তথ্য মুছে যাবে।
৩. অ্যাড পার্সোনালাইজেশন বন্ধ করলে আপনার সার্চ ও আগ্রহভিত্তিক বিজ্ঞাপন ট্র্যাক করা কঠিন হবে।
৪. ভয়েস কমান্ড বা ভয়েস অ্যাক্টিভিটি বন্ধ রাখলে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার কার্যকলাপ কম নজরে আসবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর