1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আচরণবিধি লঙ্ঘনে, নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ

জেলা প্রতিনিধি | নোয়াখালী |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

নোয়াখালীতে নির্বাচনী আচরণবিধ লঙ্ঘনের দায়ে জামায়াতের এক প্রার্থীসহ চারজনকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে জেলা প্রশাসনের উপ-প্রশাসনিক কর্মকর্তা (গোপনীং শাখা) মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি বিজনেস ডাইজেস্টকে নিশ্চিত করেন।

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নোয়াখালী-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. বোরহান উদ্দিনকে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক শোকজ করা হয়েছে।

এছাড়া একই অভিযোগে নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমানের সমর্থক কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মমিনুল্লাহ, নোয়াখালী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বরকত উল্লাহ বুলুর সমর্থক বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস ও একই প্রার্থীর সমর্থক মহেশপুর গ্রামের মজিবুল হকের ছেলে আবদুর রবকে শোকজ করা হয়েছে।

নোয়াখালীর ছয়টি আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে নোয়াখালী-১ আসনে সাতজন, নোয়াখালী-২ আসনে পাঁচজন, নোয়াখালী-৩ আসনে সাতজন, নোয়াখালী-৪ আসনে সাতজন, নোয়াখালী-৫ আসনে ১২ জন ও নোয়াখালী-৬ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, অনেক প্রার্থী চারকালারের রঙিন লিফলেটসহ দলীয় প্রধানের বাইরে দলের প্রতিষ্ঠাতাসহ একাধিক ছবি দিয়ে প্রচার চালাচ্ছেন। যা নির্বাচন আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, প্রত্যেক আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি প্রতিপালনের জন্য সচেষ্ট আছেন। কোথাও লঙ্ঘনের খবর পেলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর