1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আইসক্রিমের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

জেলা প্রতিনিধি | কুমিল্লা |
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় সাড়ে ৪ বছরের এক শিশুকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভনে ধর্ষণচেষ্টা করেন এক মুদি দোকানি। এ ঘটনায় তাকে শুক্রবার (২ অক্টোবর) রাতে গ্রেফতার করা হয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি কামরুজ্জামান সোহেলকে (৪৫) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত সোহেল ইন্দ্রারচর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।

শিশুটির অভিভাবক জানান, সকালে মেয়ে সোহেলের দোকানে গেলে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়ে বাসায় গিয়ে কান্না করলে আমরা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাই। কিন্তু কেউ কোনো পদক্ষেপ না নিলে সন্ধ্যায় পুলিশের জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করি।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সোহেল এর আগেও একাধিক শিশুর সঙ্গে এমন অনৈতিক কর্মকাণ্ড করেছে।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, শিশুটিকে ধর্ষণের চেষ্টার ঘটনা সত্য। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর