1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আইফোনে পাবেন চ্যাটজিপিটির ভয়েস অ্যাসিস্ট্যান্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

আইফোনে পাবেন চ্যাটজিপিটির ভয়েস অ্যাসিস্ট্যান্ট
এবার আইফোনে পাবেন চ্যাটজিপিটির ভয়েস অ্যাসিস্ট্যান্ট। ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। যখন যা কিছু জানার এখন চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলেই হলো, বিস্তারিত জানিয়ে দেবে। এমনকি মন খারাপের সময় সবচেয়ে কাছের সঙ্গী হতে পারে চ্যাটজিপিটি।

অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট হলো সিরি। সিরির বদলে অন্য কোনো ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের অনুমতি দেয় না অ্যাপল। তবুও আইফোন ১৫ প্রো সিরিজ ও তার নতুন মডেলগুলোর ব্যবহারকারীরা আইফোনে সহজেই পেয়ে যাচ্ছেন অতিরিক্ত ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধা। ওপেনএআইয়ের সাম্প্রতিক আপডেটের ফলে অ্যাকশন বাটনে সরাসরি চ্যাটজিপিটির ভয়েস মোড সেট করা যাচ্ছে। ফলে এক চাপেই শুরু হয়ে যাবে কথোপকথন। কোনো রকম মেনু বা অ্যাপ খুলতে হবে না।

এখন ভয়েস চ্যাট চলবে একই স্ক্রিনে যেখানে টেক্সট চ্যাট দেখা যায়। এআইয়ের উত্তর একসঙ্গে শব্দ ও লেখা দুইভাবেই পাওয়া যাবে। টাইপিং ও ভয়েসের মধ্যে বদলও খুব মসৃণ ভাবে করা যাবে। নতুন শর্টকাট সেট করার পরে অ্যাকশন বাটনে লং-প্রেস করলেই চ্যাটজিপিটি ভয়েস মোড সঙ্গে সঙ্গেই শুরু হবে।

দেখে নিন কীভাবে সেট করবেন চ্যাটজিপিটি ভয়েস মোড
১. আগে আপনার আইফোনে চ্যাটজিপিটি অ্যাপ ইনস্টল করে লগ ইন করুন।

২. সেটিংস অ্যাপ খুলুন।

৩. অ্যাকশন বাটনে ট্যাপ করুন।

৪. কন্ট্রোলস সেকশনে গিয়ে বর্তমান সেটিং-এর পাশে থাকা চেভেরন চিহ্নে ট্যাপ করুন।

৫. সার্চ বারে চ্যাটজিপিটি লিখুন।

৬. এবার ওপেন চ্যাটজিপিটি ভয়েস নির্বাচন করুন।

একবার সেট হয়ে গেলে অ্যাকশন বাটনে লং-প্রেস করলেই চ্যাটজিপিটি ভয়েস ইন্টারফেস চালু হবে। প্রথমবার ব্যবহারের সময় অ্যাপটি মাইক্রোফোন পারমিশন চাইতে পারে। সেই পারমিশন ‘অ্যালাউ’ করলেই হবে।
সূত্র: লাইভমিন্ট

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর