1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

অ্যাপল ওয়াচে প্রয়োজনীয় কন্টাক্ট নম্বর সেভ করবেন যেভাবে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক | আইফোনের মতো অ্যাপলের স্মার্টওয়াচ সমান জনপ্রিয়। বেশ কয়েকটি সিরিজের অ্যাপল ওয়াচ বাজারে এনেছে সংস্থা। অনেকেই ব্যবহার করছেন নিয়মিত।

অ্যাপল ওয়াচ শুধুমাত্র একটি স্মার্ট ডিভাইস নয়, এটি স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকিংয়ের একটি অত্যাধুনিক টুল। এই স্মার্টওয়াচের বড় সুবিধা হচ্ছে আপনি আপনার ঘুমের পরিমাণ ট্র্যাক করতে পারবেন। দিনে কতক্ষণ ঘুমালেন, কতক্ষণ ঘুম প্রয়োজন। আপনার ঘুম রাতে ভালো হয়েছে কি না সবই জানাবে অ্যাপল ওয়াচ।

চাইলে আপনার জরুরি কন্টাক্ট নম্বরগুলোও সেভ করে রাখতে পারবেন অ্যাপল ওয়াচে। যদিও অ্যাপল ওয়াচ সরাসরি কন্টাক্ট নম্বর সেভ করার জন্য ডিজাইন করা হয়নি। কন্টাক্ট সংরক্ষণ করতে হলে আপনাকে আপনার আইফোন বা আইক্লাউড ব্যবহার করতে হবে।

আইফোন ব্যবহার করে কন্টাক্ট নম্বর সেভ করতে হলে-
>> আইফোনে কন্টাক্ট অ্যাপ খুলুন।
>> নতুন কন্টাক্ট যোগ করতে উপরে ডান কোণে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
>> নাম, ফোন নম্বর, ইমেইল ইত্যাদি প্রয়োজনীয় তথ্য লিখুন।
>> সব তথ্য পূরণ করার পর ডান এ ক্লিক করুন।

আইক্লাউড ব্যবহার করে কন্টাক্ট সেভ করতে চাইলে-
>> আপনার কম্পিউটার বা আইফোন থেকে আইক্লাউডে লগইন করুন।
>> কন্টাক্টস অপশনটি ক্লিক করুন।
>> নতুন কন্টাক্ট যোগ করতে নিচের কোণে থাকা ‘+’ আইকনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য যোগ করুন।
>> এবার সেভ বাটনে ক্লিক করুন।

আপনার আইফোনে কন্টাক্ট সেভ করার পর এটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাপল ওয়াচে সিঙ্ক হবে যদি ব্লুটুথ এবং আইক্লাউড কন্টাক্ট সিঙ্ক চালু থাকে।

>> আইফোনের সেটিংস > [ইওর নেম] > আইক্লাউড এ যান।
>> কন্টাক্টস অপশনটি চালু করুন।
>> এবার আইফোনে ওয়াচ অ্যাপ খুলুন।
>> এবার মাই ওয়াচ > জেনারেল > রিসেট > রিসেট সিঙ্ক ডাটা অপশনে ট্যাপ করুন।

অ্যাপল ওয়াচ থেকে সরাসরি কন্টাক্ট দেখার জন্য-
>> ওয়াচে ফোন অ্যাপ খুলুন।
>> আপনার সব সেভ করা কন্টাক্ট লিস্ট এখানে দেখা যাবে।
>> কন্টাক্ট সিলেক্ট করে কল করুন বা মেসেজ পাঠান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর