1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক

জেলা প্রতিনিধি | চাঁদপুর |
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

চাঁদপুরের মোহনপুরের মুন্সীগঞ্জের কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির ৫ সদস্যকে বিদেশি শটগান, একটি স্পিড বোট ও নগদ অর্থসহ আটক করেছে কোস্ট গার্ড। আটকৃতরা হলেন— এবাদুল্লাহ গাজী (৫০), মো. আনোয়ার হোসেন (৫৫), জসিম উদ্দিন (৫০), এস এম আলমগীর (৪৫) ও মো. জোবায়ের খান (২৭)।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায় চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীতে দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজীর সন্ত্রাসী গ্রুপ অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলরত নৌযান সমূহ হতে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ নানাধরণের অপকর্ম করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০ টায় কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্ট ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাল্কহেড এ ডাকাতির সময় একটি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল, একটি স্পিড বোট ও নগদ ৮৩ হাজার টাকাসহ ডাকাত কিবরিয়া মিয়াজির ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণ নৌ পথকে নিরাপদ রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর