অগ্রণী ব্যাংক পিএলসির ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। সভায় প্রধান অতিথি ও সরকারের প্রতিনিধি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক ড. মোহাম্মদ ফজলুল হক, কবিরুল ইজদানী খান, মোহাম্মদ সুলতান মাহমুদ, মুজাফফর আহম্মদ, মো. সাঈদ কুতুব এবং মো. রিজওয়ানুল হুদা, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মো. আমজাদ হোসেন খান। এছাড়া ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও নিরীক্ষা ফার্মের প্রতিনিধিরা। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়।