1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

মুমিনুলের পর জাকেরের ফিফটিতে ফলোঅন এড়ালো বাংলাদেশ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | মুমিনুল হকের পর ফিফটি হাঁকালেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা জাকের আলী। অ্যান্টিগা টেস্টে কোনোমতে ফলোঅন এড়ালো বাংলাদেশ। তৃতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৯ উইকেটে ২৬৮ রান। এখনও তারা পিছিয়ে ১৮১ রানে।

আলজেরি জোসেফ, জেডেন সিলস, জাস্টিন গ্রেভসের ত্রিমুখী আক্রমণে ফলোঅনের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে শেষদিকে জাকের আলী, তাইজুল ইসলামদের প্রতিরোধে সেই শঙ্কা কাটিয়েছে সফরকারী দল।

ধীরগতির পিচে বাংলাদেশ ব্যাটিং করছিল দেখেশুনেই। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি টাইগার ব্যাটারদের কেউ। যেমন ইনিংস দরকার ছিল পুঁজি বড় করতে। জাকের, মুমিনুল ফিফটি করেন। লিটন দাস করেন ৪০।

ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে ফলোঅন এড়াতে ২৫১ রান দরকার ছিল বাংলাদেশের। ১৬৬ রানে ৬ উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিল টাইগাররা। সেখান থেকে সপ্তম উইকেটে জাকের আর তাইজুলকে মিলে গড়েন ৬৮ রানের জুটি।

জাকের ৮৯ বলে ৪ বাউন্ডারিতে খেলেন ৫৩ রানের ইনিংস। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। তাইজুল করেন ৬৩ বলে ২৫। এর আগে কাঁটায় কাঁটায় ৫০ করে ফিরেছিলেন মুমিনুল। এদিন প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি হিসেবে ১০ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন বাঁহাতি এই ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজের আলজেরি জোসেফ ৩টি আর জেডেন সিলস ও জাস্টিন গ্রেভস নিয়েছেন দুটি করে উইকেট।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর