1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ড. জামিল, কোষাধ্যক্ষ আমিনুল

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | মানবিক সংস্থা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব ড. জামিল আহমেদ এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের ২৮৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাদের সোসাইটির গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব দেওয়া হয়।

ড. জামিল আহমেদ দীর্ঘদিন বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় দায়িত্ব পালন করেছেন। তিনি বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থার (ইউএসএআইডি) বিভিন্ন প্রকল্পে পরিচালক হিসেবে, কেয়ার বাংলাদেশ, সেভ দা চিলড্রেন, ইউএসএ, ওয়াটার এইড, অ্যাকশন এইড, ওয়ার্ল্ড ভিশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক পদে কাজ করেছেন। এছাড়াও তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম একজন কর আইনজীবী এবং সমাজকর্মী। কর্মজীবনে তিনি বহুজাতিক কোম্পানি, স্থানীয় বিনিয়োগ ব্যাংকসহ দেশের বিভিন্ন সংস্থায় দায়িত্বরত ছিলেন। হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রি লাভের পাশাপাশি আইন বিষয়েও পড়াশোনা করেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর