1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমালসহ তিন কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বেসরকারি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি ব্যাংক) চেয়ারম্যান পারভেজ তমাল এবং একজন পরিচালক ও একজন উর্ধতন কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে এক চিঠিতে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়।

অন্য যে দুজনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের একজন হচ্ছেন ব্যাংকটির নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান আদনান ইমাম ও ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট জাফর ইকবাল হাওলাদার।

ব্যবস্থাপনা পরিচালকদের উদ্দেশে চিঠিতে বলা হয়, উল্লিখিত ব্যক্তিদের নামে আপনার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকলে আগামী ৩০ দিন স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো।

একইসঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাব খোলার তারিখ থেকে এখন পর্যন্ত লেনদেনের হালনাগাদ বিবরণী আগমী পাঁচদিনের মধ্যে পাঠাতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর