1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ব্যাংকখাতে স্বল্পমেয়াদে সংস্কার চলছে, দীর্ঘমেয়াদে করবে নির্বাচিত সরকার : অর্থ উপদেষ্টা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ব্যাংকখাতে অন্তর্বর্তী সরকার শর্ট টার্ম (স্বল্পমেয়াদ) সংস্কার করছে, তবে আগামীতে নির্বাচিত সরকার লং টার্ম (দীর্ঘমেয়াদ) সংস্কার করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে পিকেএসএফ দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ব্যাংকখাতে আমরা একটি ফুটপ্রিন্ট রেখে যাচ্ছি। যেটার ওপর দিয়ে পরবর্তী সরকার হাঁটবে। মূলত ব্যাংকখাতে অন্তর্বর্তী সরকার শর্টটার্ম সংস্কার করছে, তবে আগামীতে নির্বাচিত সরকার লংটার্ম সংস্কার করবে।

সরকার তার কাজের মাধ্যমে এগিয়ে যাবে জানিয়ে তিনি বলেন, বিদেশি ও দ্বিপাক্ষিক সংস্থা সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে। আমাদের ক্যাপাসিটি আছে, সৃজনশীলতা আছে। আমরা এগিয়ে যাব।

পিকেএসএফকে বিশ্বমানের সংস্থা উল্লেখ করে উপদেষ্টা বলেন, শুধু ঋণ দেয়া না, প্রতিষ্ঠানগুলোকে উন্নত করতে কাজ করেছে পিকেএসএফ। এর গ্রহণযোগ্যতা দাতা সংস্থাদের কাছে অনেক বেশি।

ড. সালেহউদ্দিন বলেন, দেশে ভালো প্রতিষ্ঠানের অনেক অভাব, সততার অভাব রয়েছে। প্রতিষ্ঠান ভালো না হলে, যতই প্রজেক্ট করা হোক না কেন সেটার বাস্তবায়ন হয় না।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর