1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু শ্রীলঙ্কার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সামনে ওভার কমিয়ে লক্ষ্যও ছোট করে দেয়া হয়েছিলো। জিততে হলে করতে হবে ২৭ ওভারে ২২১ রান। অনেকটা টি-টোয়েন্টির মতোই। কিন্তু ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে লঙ্কান বোলিং মোকাবেলা করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি নিউজিল্যান্ড। ডিএলএস মেথডে ৪৫ রানের জয়ে সিরিজ শুরু করলো শ্রীলঙ্কা।

২৭ ওভারে ২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। দুই ওপেনার টিম রবিনসন ও উইল ইয়ং মিলে ৮৮ রানের জুটি গড়ে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু মহেস থিকসানার জোড়া আঘাতে এই জুটি ভেঙে যায়। এরপর আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি কিউইরা।

সর্বোচ্চ ৪৮ রান করেন উইল ইয়ং। ৩৪ রানে অপরাজিত থাকেন মাইকেল ব্রেসওয়েল। ৩৫ রান করেন টিম রবিনসন। মিচেল হেই করেন ১০ রান। বাকিরা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি। দিলশান মধুশঙ্কা নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন মহেস থিকসানা ও চারিথ আশালঙ্কা। ১ উইকেট নেন জেফরি ভেন্ডারসি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভার খেলার সুযোগ পায় শ্রীলঙ্কা। ততক্ষণে তারা ৫ উইকেট হারিয়ে তোলে ৩২৪ রান। ইনিংসের ৪ বল বাকি থাকতে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ২০৬ রানের জুটি গড়েছিলেন আভিস্কা ফার্নান্দো এবং কুশল মেন্ডিস। ফার্নান্দো ১০০ এবং মেন্ডিস করেন ১৪৩ রান। ৪০ রান করেন চারিথ আশালঙ্কা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর