1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ইমরুল কায়েস

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক | টেস্টে একটা সময় তিনি ছিলেন অপরিহার্য ওপেনার। জাতীয় দলে মনে রাখার মতো অনেক ইনিংস এসেছে ইমরুল কায়েসের ব্যাট থেকে। অবশেষে পছন্দের এই ফরম্যাটকে বিদায় বলে দিলেন বাঁহাতি এই ওপেনার। একইসঙ্গে অবসর নিচ্ছেন প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও।

আজ (বুধবার) নিজের ফেসবুক পেজে এক পোস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমরুল কায়েস। তিনি লিখেছেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’

৩৮ ছুঁইছুঁই ইমরুলের টেস্ট ক্যারিয়ার ছিল মিশ্র পারফরম্যান্সের। টেস্টে তার অভিষেক হয় ২০০৮ সালের নভেম্বরে। প্রায় ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারে দেশের হয়ে ৩৯টি ম্যাচ খেলেছেন। ৩টি সেঞ্চুরিসহ ২৪.২৮ গড়ে ইমরুল করেছেন ১৭৯৭ রান।

টেস্টে ইমরুলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ১৫০ রানের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ড্র হওয়া সেই টেস্টে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে ৩১২ রানের জুটি গড়েছিলেন ইমরুল। তামিম করেন ডাবল সেঞ্চুরি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর