1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ঢাকা-মস্কো সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | রাশিয়ান ফেডারেশনের বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিৎস্কি ভবিষ্যতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আরও জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন।

রাশিয়ান ফেডারেশনের বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিৎস্কি’র সম্মানে ১০ নভেম্বর রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন আয়োজিত মধ্যাহ্নভোজে রাষ্ট্রদূত এ কথা বলেন।

মধ্যাহ্নভোজে পররাষ্ট্র সচিব তার বক্তৃতায় বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক জোরদারে বিদায়ী রাষ্ট্রদূতের অবদানের কথা স্বীকার করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু মাইলফলক ইভেন্ট ও অর্জন সহজতর করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

পররাষ্ট্র সচিব এই দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করতে জনগণের মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

রাষ্ট্রদূত মন্তিৎস্কি তার মেয়াদে প্রাপ্ত সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং শিক্ষা, জ্বালানি, খাদ্য ও সারের মতো দুই দেশ সহযোগিতা অব্যাহত রেখেছে এমন বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশে তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর রাষ্ট্রদূত মান্তিৎস্কি শিগগিরই বিদায় নেওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর