1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

শিশুদের জন্য ডিপিএস চালু করেছে ইবিএল

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক। রাজধানীর গুলশানে ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই পরিষেবার উদ্বোধন করা হয়। সঞ্চয় প্রকল্প শিশুদের ভবিষ্যৎ শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন প্রয়োজনে আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে।

পরিবারগুলো নিজেদের সুবিধা মতো বিভিন্ন অঙ্কের, বিভিন্ন মেয়াদি ডিপিএস করার সুবিধা পাবে। সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হারও আকর্ষণীয় করা হয়েছে। এর মাধ্যমে, শিশুদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা প্রদানে আগেভাগেই পরিকল্পনা করতে পারবেন অভিভাবকেরা।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এ বিষয়ে বলেন, ‘আমরা মনে করি, শিশুদের আর্থিক সুরক্ষার ব্যাপারটি নিয়ে প্রথম থেকেই পরিকল্পনা করা উচিত। ইবিএল লিটল স্টার সাধারণ কোনো উপহার নয়, বরং এমন একটি উপহার যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে। আমরা চাই, অভিভাবকেরা তাঁদের শিশুদের জন্য এমন একটি আর্থিক ভিত্তি তৈরি করুক, যার ওপর দাঁড়িয়ে তাঁরা নিজেদের জীবন গড়তে পারে।’

অনুষ্ঠানে বিভিন্ন মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, হেড অব লায়াবিলিটি বিজনেস আল মামুন আনসার, ব্যাংকাসুরেন্স এবং স্টুডেন্ট ব্যাংকিং এর সিনিয়র ব্যবস্থাপক মো. খায়রুল হাসান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর