1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সাফ চ্যাম্পিয়ন মেয়েদের বাংলাদেশ ব্যাংকের অভিনন্দন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা-ঋতুপর্ণারা।

নারী ফুটবল দলের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার ব্যাংকের একটি প্রতিনিধি দল বাফুফে ভবনে উপস্থিত হয়ে অভিনন্দনপত্র প্রদান করে।

বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এই অভিনন্দনপত্র তুলে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাকলী জাহান আহমেদ, পরিচালক কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স সাঈদা খানম এবং অতিরিক্ত পরিচালক কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স খন্দকার ইফতেখার হাসান।

এ সময় বাফুফের সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম উপস্থিত ছিলেন। বাংলাদেশ নারী ফুটবল দল ২০২২ সালে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সবচয়ে বড় এই টুর্নামেন্ট জিতেছিল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর