1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

৭-ই নভেম্বর বিপ্লবের চেতনা থেকেই ৫-ই আগষ্ট ছাত্র-জনতার বিপ্লব : বিচারপতি ফয়েজী

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৪৩৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | গতকাল বিকেলে জিয়া সাংস্কৃতিক জোটের উদ্যোগে বাংলাদেশ ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে” ৭ নভেম্বর, শহীদ জিয়া ও বাংলাদেশী জাতীয়তাবাূদ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। তিনি বলেন,বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক। ৭৫ সালে সিপাহী জনতার বিপ্লব যেমন স্বাধীনতা- সার্বভৌমত্বকে সংহত করেছিলো,তেমনি জাতীয় অস্তিত্বকে চেতনায় ধারণ করার তাগিদও দিয়ে ছিলো।আার সেই চেতনাই বাংলাদেশী জাতীয়তাবাদের চিন্তা – চেতনাকে নতুন প্রেক্ষাপটে সংগঠিত ও শানিত করে।তাই ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারক বিচারপতি ফয়সাল মাহমুদ৷ ফয়েজী গতকাল এ কথা বলেন। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল আব্দুল হক পিএসসি( অবসর প্রাপ্ত) । তিনি বলেন ৭ ই নভেম্বরের চেতনা আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে গেছে। শহীদ জিয়া সে দিন দেশটাকে বাঁচিয়ে দিয়েছেন, দেশের মানুষকে বাঁচিয়ে ছিলেন,আওয়ামী শকুনরা সব সময়ই দেশটাকে ভারতের সেবাদাসী বানাতে চেয়েছে। তার সুতীক্ষ্ণ বুদ্ধি মত্ততার কারনে দেশ ও দেশের মানুষ রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে বেঁচে যায়।

অনুষ্ঠানের উদ্বোধক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম বলেন, ‘ ৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমান যেমন দেশবাসীকে স্বপ্নের বাংলাদেশ উপহার দিয়েছিলেন, তেমনি করে ৫ আগস্ট ছাত্র জনতা আামাদের একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। এই বাংলাদেশ ফিরে পেতে যারা রক্ত দিয়েছেন, নিজের জীবন বিসর্জন দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন গুম – খুন হয়েছেন সকলের প্রতি রইলো আমাদের বিনম্র শ্রদ্ধা। তিনি বলেন, গত ১৭ বছর আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতেই পারিনি। দেশের সব মিডিয়া ছিলো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দখলে। আমাদের বহু সাংবাদিক চাকরি হারায়, বেকার হয়ে পড়ে। এখন সময় এসেছে তাদের পুনর্বাসন করার।

জিয়া সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস এম মোশাররফ হোসেন মিলন, জাতীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট অভিনেতা আব্দুল আজিজ, দৈনিক আওয়ার বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ও জিসাজের সহ সভাপতি মো: কামাল হেসেন, বাংলাদেশ সিভিল রাইট সোসাইটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মে: জাকির হোসেন, যুক্ত ফোরামের চাষী মামুন এবং জিয়া সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ শহীদুল্লাহ্ প্রিন্স। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক ও সংগঠক শাহেদ আহম্মেদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তাসজিদ আবরার রাহা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর