1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী আবারও অ্যাটকোর পরিচালক নির্বাচিত

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | এশিয়ান টিভির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নির্বাচনে পুনরায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

গত বুধবার বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে অ্যাটকোর বর্তমান সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে পরিচালক পদে লিয়াকত আলী খান মুকুলসহ ১৫ জন জয়ী হয়েছেন। পরে সভাপতি পদের জন্য ভোট দেন পরিচালকেরা। সমান ৭টি করে ভোট পান এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী এবং বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক। এ জন্য সভাপতি পদে আবারও ভোট অনুষ্ঠিত হবে।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান, সহসভাপতি ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।

লিয়াকত আলী খান মুকুল ছাড়াও বিভিন্ন পরিচালকরা হলেন মোহাম্মদ মোসাদ্দেক আলী, ইকবাল সোবহান চৌধুরী, আরিফ হাসান, জহিরুদ্দিন মাহমুদ মামুন, অঞ্জন চৌধুরী, মোস্তফা কামাল, মো. জসিম উদ্দিন, টিপু আলম মিলন, কাজী জাহেদুল হাসান, নাভিদুল হক, আবদুস সালাম, সাফওয়ান সোবহান ও আব্দুল হক।

আগামী তিন বছরের জন্য নতুন এ কমিটি দায়িত্ব পালন করবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর