1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ট্রাভেল এজেন্সির ব্যবসায় আটাবের সদস্যপদ বাধ্যতামূলক

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ট্রাভেল এজেন্সি ব্যবসা করতে বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বাধ্যতামূলক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। রোববার (৩ নভেম্বর) মন্ত্রণালয়ের পর্যটন শাখা-৩ এর উপ-সচিব মির্জা মুরাদ হাসান বেগের সই করা এক অফিস চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

ওই চিঠিতে বলা হয়, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) গত ২৬ মে আবেদনের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ২১ এর(১) (ক) ও (খ) ধারা অনুযায়ী ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহে কোনো ব্যক্তি, ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠান,অংশীদারি কারবার, কোম্পানি বা প্রতিষ্ঠানকে কোনো নির্দিষ্ট নিবন্ধিত বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বাধ্যতামূলক।

এ ক্ষেত্রে সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আবেদনপ্রাপ্তির পর ওই নির্দিষ্ট নিবন্ধিত বাণিজ্য সংগঠন সংঘবিধি অনুযায়ী তাকে সদস্য হিসেবে স্বীকৃতি প্রদান করবে। নিবন্ধিত বাণিজ্য সংগঠন হিসেবে আটাবকে মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রশনপ্রাপ্ত ট্রাভেল এজেন্সিগুলো থেকে আবেদন প্রাপ্তি সাপেক্ষে সংঘবিধি অনুযায়ী সদস্যপদ গ্রহণের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে সোমবার (৪ নভেম্বর) আটাবের সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী আটাবের পক্ষ থেকে এই আবেদন করা হয়েছিল। এখন মন্ত্রণালয় থেকে সেই নির্দেশনা পাওয়া গেছে। কেউ ট্রাভেল এজেন্সি ব্যবসা করতে চাইলে তাকে আটাবের সদস্য হতে হবে।

তিনি বলেন, এখন আটাবের প্রায় তিন হাজার ৬০০ সদস্য রয়েছে। এর বাইরে দেশের আনাচে-কানাচে আরও ৮ থেকে ১০ হাজার অবৈধ ট্রাভেল এজেন্সি রয়েছে। এসব এজেন্সিতে উড়োজাহাজ টিকিট বিক্রি, ট্যুর প্যাকেজের নামে পর্যটকদের সঙ্গে প্রতারণা করা হয়। আশা করি নতুন নির্দেশনার মাধ্যমে এই অবৈধ ব্যবসা বন্ধ হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর