1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’র নাম বদলে হচ্ছে ‘সর্বজনীন সুরক্ষা বীমা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বাজারজাতকরণের সুবিধার্থে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ পলিসির নাম পরিবর্তন করে ‘সর্বজনীন সুরক্ষা বীমা’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনের (এসবিসি) এই বিমা পণ্যটি বাজারজাত করে।

সম্প্রতি এসবিসি থেকে বিমা পণ্যটির নাম পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে নাম পরিবর্তনের অনুমোদন চেয়ে আবেদন করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হারুন-অর-রশিদের সই করা আবেদনে বলা হয়েছে, সাধারণ বীমা করপোরেশনের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সার্কুলার নং-নন-লাইফ ৭৯/২০২০ এর মাধ্যমে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ নামক একটি জনবিমা পলিসি অনুমোদন করে।

এই অনুমোদনের আলোকে সাধারণ বীমা করপোরেশন দেশব্যাপী এর শাখাগুলোর মাধ্যমে বিমা পলিসিটি ইস্যু করা হয়েছে। বর্তমানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাজারজাতকরণের সুবিধার্থে এই বিমা পলিসিটির নাম পরিবর্তন করা প্রয়োজন।

আইডিআরএর দাযিত্বশীল এক কর্মকর্তা বলেন, বিদ্যমান প্রিমিয়াম হার ও টার্মস অ্যান্ড কন্ডিশনস অপরিবর্তিত রেখে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ বিমা পলিসিটির নাম পরিবর্তন করে ‘সর্বজনীন সুরক্ষা বীমা’ করার জন্য সাধারণ বীমা করপোরেশন থেকে আবেদন করা হয়েছে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। শিগগির বিমা পলিসিটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত হবে বলে আশা করছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর