1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

কচুক্ষেতে আন্দোলনে গুলিবিদ্ধ দুই পোশাক শ্রমিক ঢাকা মেডিকেলে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

ঢামেক প্রতিবেদক | রাজধানীর মিরপুর-১৪ কচুক্ষেতের মিলি সুপার মার্কেট এলাকায় আন্দোলনরত দুই পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ দুই শ্রমিক হলেন আল-আমিন (১৭) ও রুমা আক্তার (১৫)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে আন্দোলনরত অবস্থায় তারা গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ আল-আমিনের বাবা আব্দুর রহমান বলেন, আমার ছেলে ক্রিয়েটিভ ডিজাইনার পোশাক কারখানার শ্রমিক। সকালে পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করলে তা তীব্র হয়। পরে একসময় দুজন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর-১৪ এলাকা থেকে দুজন পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে এসেছেন। তাদের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর