1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

স্পেশাল ট্রেনে কৃষিপণ্য পরিবহনে খরচ কত

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | কৃষিপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাংলাদেশ রেলওয়ে ‘কৃষিপণ্য স্পেশাল’ নামে একটি নতুন ট্রেন চালু করেছে। এই ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে মালামাল অত্যন্ত স্বল্পমূল্যে পরিবহন করা যাবে।

এই স্পেশাল ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানের ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে মাছ-মাংসসহ পচনশীল পণ্য পরিবহন করা যাবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, প্রতি কেজি কৃষিপণ্য খুলনা থেকে ঢাকা পর্যন্ত ১ টাকা ৪৭ পয়সা, যশোর থেকে ঢাকা ১ টাকা ৩৫ পয়সা, চুয়াডাঙ্গার থেকে ঢাকা ১ টাকা ৩০ পয়সা, ঈশ্বরদী থেকে ঢাকা ১ টাকা ৮ পয়সা, পার্বতীপুর থেকে ঢাকা ১ টাকা ৩৪ পয়সা, জয়পুরহাট থেকে ঢাকায় ১ টাকা ৩০ পয়সা, সান্তাহার থেকে ঢাকা ১ টাকা ১৯ পয়সা, রাজশাহী থেকে ঢাকা ১ টাকা ১৮ পয়সা, রহনপুর থেকে ঢাকা ১ টাকা ৩০ পয়সা ভাড়ায় পরিবহন করা যাবে।

কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি প্রতি মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। বৃহস্পতিবার পঞ্চগড়ের বীর মুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে রহনপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ঢাকায় আসা এই সবকটি ট্রেন তেজগাঁও স্টেশনে থামবে।

এছাড়া ট্রেনটি বুধবার ঈশ্বরদী থেকে পঞ্চগড়, শুক্রবার ঈশ্বরদী থেকে রহনপুর এবং রোববার ঈশ্বরদী থেকে খুলনায় আসবে। এছাড়াও সব আন্তঃনগর ট্রেনে প্রতিদিন কৃষিপণ্য ও মালামাল পরিবহনের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত আছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর