1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ইরানে হামলা চালালো ইসরায়েল, তেহরানে বিস্ফোরণ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | অবশেষে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতেই দীর্ঘদিন পর এই হামলা চালালো তেল আবিব। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরানের কর্তৃপক্ষ।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় চালু করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইরজিসির সামরিক স্থাপনায় কোনো হামলা হয়নি।

সম্প্রতি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রায় দুইশ ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। তবে এর জবাব দিতে মরিয়া ছিল ইসরায়েল।

গত মাসের শেষের দিকে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন। সে সময় হিজবুল্লাহ এক বিবৃতিতে নিশ্চিত করে যে, তাদের শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এরপরই ইসরায়েলে হামলা চালায় ইরান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর