1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

হঠাৎ যে কারণে দুবাই পাড়ি দিচ্ছেন পূর্ণিমা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

বিনোদন প্রতিবেদক | ঢাকাই সিনেমার জনপ্রিয় নাম পূর্ণিমা। নব্বই দশকের শেষদিকে সিনেমায় তার আবির্ভাব। নায়ক রিয়াজের বিপরীতে ‌‘এ জীবন তোমার আমার’ সিনেমা্ দিয়ে ঢালিউডে পা রাখেন তিনি। জাকির হোসেন রাজু পরিচালিত গান-গল্প ও তারকাশিল্পীদের অভিনয়ের মুন্সিয়ানায় সমৃদ্ধ রোমান্টিক গল্পের ছবিটি দর্শকের মনে আজও মুগ্ধতা ছড়ায়।

এরপর পূর্ণিমা রোমান্টিক ছবির নায়িকা হিসেবে শাবনূর-পপিদের মজবুত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। কাজ করেছেন অ্যাকশন, সামাজিক, দেশাত্মবোধক গল্পের ছবিতেও। সাহিত্যধর্মী কিছু সিনেমায়ও গ্ল্যামারাস পূর্ণিমা অভিনয়ের জাত চিনিয়েছেন। টিভি নাটক, উপস্থাপনা ও বিজ্ঞাপনেও কাজ করে পেয়েছেন ছোটপর্দার দর্শকের কাছে গ্রহণযোগ্যতা।

বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন। স্বামী-সংসার সামলেই বলা চলে দিন কাটে তার। মাঝে মধ্যে দেখা যায় শোবিজে নানান রকম কাজে অংশ নিতে। এবার একটি জুয়েলারি প্রতিষ্ঠানের প্রচারণায় অংশ নিতে দুবাই যাচ্ছেন পূর্ণিমা। তার সঙ্গে এই সফরে থাকবেন আরও একঝাঁক তারকা।

জানা গেছে, প্রতিষ্ঠানটির একটি শোরুম উদ্বোধন হবে দুবাই শহরে। সেখানে উপস্থিত থাকবেন পূর্ণিমা। তার সঙ্গী হবেন শাকিব খান, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলসহ আরও অনেকে।

পূর্ণিমা দুবাই যাওয়ার দিনক্ষণ জানিয়ে বলেন, আগামী ২৬ অক্টোবর জুয়েলারি প্রতিষ্ঠানটির নতুন শাখা উদ্বোধন হবে। এর আগেই সেখানে পৌঁছাবেন পূর্ণিমারা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর