1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

শ্বাসরুদ্ধকর জয়ে ১৪ বছর পর ফাইনালে নিউজিল্যান্ড

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে নিউজিল্যান্ড। ক্যারিবিয়ান মেয়েদের ৮ রানে হারিয়ে ১৪ বছর পর ফাইনালে উঠেছে কিউইরা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চলতি আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটি আসরে (২০০৯ ও ২০১০) ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। দুই বারই ব্যর্থ হয়েছে তারা। আরও একবার শিরোপার একেবারে কাছাকাছি এলো নিউজিল্যান্ড।

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের ৯ উইকেটে ১২৮ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ।

জয়ের জন্য শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৫ রান। নিউজিল্যান্ডের স্পিনার সুজি ব্যাটসকে প্রথম বলেই চার হাঁকান ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার জাইদা জেমস। পরের বল ডট, তৃতীয় বলে ৮ বলে ১৪ রান করা জাইদা বোল্ড হয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২২ বলে ৩৩ রান করেন দিয়ান্দ্রা দোতিন। ১৫ বলে রান করেন আফি ফ্লেচার। অধিনায়ক হেলি ম্যাথিউজ করেন ২১ বলে ১৫ রান।

এর আগে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৩৩ রান করেন ওপেনার জর্জিয়া প্লিমার। আরেক ওপেনার সুজি ব্যাটস করেন ২৮ বলে ২৬ রান। ১৪ বলে ২০ রানের দ্রুতগতির ইনিংস খেলেন ইসাবেলা গেজ। ব্রুকি হালিডে খেলেন ৯ বলে ১৮ রানের ঝোড়ো ইনিংস।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর