1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ব্যাংকগুলোকে টেকসই ও পরিবেশবান্ধব কাজে ভূমিকা রাখার আহ্বান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ব্যাংকগুলোকে টেকসই ও পরিবেশবান্ধব কার্যক্রমে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দায়িত্বশীল বিনিয়োগকে উৎসাহিত করার ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থায়িত্ব এখন আর বিকল্প নয়, এটি প্রয়োজনীয়তা। ব্যাংকগুলোকে টেকসই উন্নয়ন, সবুজ প্রবৃদ্ধি এবং জলবায়ু সহনশীলতায় আর্থিক প্রবাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এসময় যেসব প্রতিষ্ঠান পরিবেশ দূষণ করে, তাদের ঋণ না দেওয়ারও আহ্বান জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার ইন্টারকন্টিনেন্টালে ব্র্যাক ব্যাংকের ‘সাসটেইনেবলিটি রিপোর্ট ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা।

তিনি বলেন, ‘ব্লুম ইনটু দ্য ফিউচার’- শিরোনামের প্রতিবেদনটি ব্যাংকের টেকসই ব্যাংকিংয়ের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন, যেখানে ব্যাংকের কার্বন নিঃসরণ কমানো, সবুজ অর্থায়ন সমর্থন এবং দায়িত্বশীল ব্যবসায়িক অনুশীলন প্রচারের ওপর জোর দেওয়া হয়েছে। প্রতিবেদনটি ব্যাংকের জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার প্রচেষ্টাকে তুলে ধরে এবং বাংলাদেশের পরিবেশ ও সামাজিক উন্নয়নে অবদান রাখার কথা উল্লেখ করেছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর. এফ. হুসাইনও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, করপোরেট নেতা এবং উন্নয়ন সহযোগীসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর