1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ই-কমার্সের পণ্য রপ্তানিতে বিশেষ ছাড় কেন্দ্রীয় ব্যাংকের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ই-কমার্সের পণ্য রপ্তানিতে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার মূল্যের পণ্য ই-কমার্সের মাধ্যম্যে রপ্তানিতে ইএক্সপি ফরম পূরণ করতে হবে না। ক্ষুদ্র রপ্তানিকারকদের উৎসাহিত করতে এ ছাড় দেওয়া হয়, এতদিনে যা বাধ্যতামূলক ছিল।

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ ই-কমার্সের পণ্য রপ্তানিতে বিশেষ ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ই-কমার্স পদ্ধতির আওতায় ব্যবসা টু ভোক্তার ভিত্তিক রপ্তানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

২০১৮ সালে পণ্য বিদেশে প্রেরণের মূল্য প্রত্যাবাসনের শর্তে ই-কমার্স পদ্ধতির আওতায় বিজনেস টু কনজুমার ভিত্তিক রপ্তানি পদ্ধতি প্রবর্তন করেছিল বাংলাদেশ ব্যাংক। ২০১৯ সালে বিজনেস টু কনজুমার রপ্তানির ক্ষেত্রে ইলেকট্রনিক উপায়ে ইএক্সপি ফরম দাখিল করার ব্যবস্থা চালু হয়।

দেশ থেকে যেকোনো পণ্য বেসরকারিভাবে বিদেশে রপ্তানির ক্ষেত্রে ইএক্সপি ফরম পূরণ করা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট অথোরাইজড ডিলার (এডি) ব্যাংক গ্রাহকের পক্ষে ফরমের মাধ্যমে পণ্য রপ্তানির ঘোষণা দেয়। রপ্তানিকারকদের অভিযোগ ছিল ‘রপ্তানি প্রক্রিয়ায় ১৪ ধরনের নথি দিতে হয়।’

নতুন নির্দেশনায় রপ্তানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মনোনীত এক্সপ্রেস (কুরিয়ার) প্রতিষ্ঠানের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহের এবং বিল অব এক্সপোর্ট ইস্যুসহ শুল্কায়ন সম্পর্কিত ব্যবস্থা রাখা হয়েছে। সকল খরচ রপ্তানি আয় দিয়ে নিষ্পত্তি করার শর্ত প্রযোজ্য হবে। জাহাজিকরণের পরেই বিল অব এক্সপোর্ট ও কুরিয়ার রিসিপ্টসহ রপ্তানি দলিলাদি ব্যাংকের নিকট দাখিলের পর রপ্তানি আয় রপ্তানিকারকের হিসাবে জমা করতে পারবে ব্যাংক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর