1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

বিদেশি সংস্থায় চাকরি, বেতন ৬৫ হাজার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

বিডি ডেস্ক : স্পেনভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে অফিসার–কমিউনিকেশনস পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অফিসার-কমিউনিকেশনস

পদসংখ্যা: ১

যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কমিউনিকেশন, স্টোরিটেলিং, ডকুমেন্টেশন, ডিজাইনিং ফর ব্র্যান্ডিং অ্যান্ড ভিজিবিলিটিতে তিন থেকে চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে চাইল্ড রাইটস, চাইল্ড প্রোটেকশন, ডিআরআর, জিবিভি ইস্যু বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, ইনডিজাইন, আফটার ইফেক্টস, ফাইনাল কাট প্রো বা এ ধরনের সফটওয়্যারের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল ও উপস্থাপনায় দক্ষতাসহ সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন-ভাতা: মাসিক বেতন ৬৫,৯৪০ টাকা। অর্জিত ছুটির টাকা, মুঠোফোন বিল ও গোষ্ঠী বিমার সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে :

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৩ অক্টোবর ২০২৪।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর