1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

পাকিস্তানকে কার্যত ছিটকে ফেলে সেমিতে এক পা অস্ট্রেলিয়ার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে পাত্তাই দিলো না অস্ট্রেলিয়া। পাকিস্তানকে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বনিম্ন ৮২ রানে অলআউট করে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে অসিরা। এতে সংযুক্ত আরব আমিরাতে চলমান আসর থেকে কার্যত ছিটকে পড়েছে পাকিস্তান। অন্যদিকে বড় জয়ে শেষ চারে নিজেদের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া।

টানা তৃতীয় জয়ের দিনে অস্ট্রেলিয়াকে দিতে হয়েছে বিনিময়ও। ইনজুরিতে পড়েছেন দলের পেসার টায়লা ভালায়নক ও ব্যাটার আলিসা হিলি।

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ছিলেন না পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। বাবার মারা যাওয়ার কারণে ম্যাচের আগে দেশে ফিরে এসেছিলেন তিনি। ছিলেন না অভিজ্ঞ পেসার দিয়ানা বাইগও। টুর্নামেন্টে পাকিস্তানের প্রথম ম্যাচে পায়ের ইনজুরিতে পড়ে এখন পর্যন্ত মাঠের বাইরে আছেন তিনি।

পাকিস্তানের হয়ে ২০ রানের বেশি করতে পেরেছেন মাত্র একজন, আলিয়া রিয়াজ (২৬ রান)। ৫ ব্যাটার আটকে গেছেন এক অংকে আর দুইজন মেরেছেন ডাক। দলের সর্বোচ্চ জুটি ছিল ১৯ রানের।

অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে ২৩ বলে ৩৭ রানের ঝড় তুলে রিটায়ার্ড হার্ট হন আলিসা। ১৫ বলে ১৫ রান করে আউট হন বেথ মুনি। এলিসে পেরি ২৩ বলে ২২ আর অ্যাসলে গার্ডনার ৫ বলে ৭ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন।

অস্ট্রেলিয়ার হয়ে ২১ রানে ৪ উইকেট শিকার করেন অ্যাসলে গার্ডনার। ২টি করে উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়্যারহ্যাম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর