1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ভালো জীবনসঙ্গী হওয়ার উপায়

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক | দাম্পত্য সম্পর্ক দীর্ঘস্থায়ী ও সুখের করতে নারী-পুরুষ উভয়ের সংসারে অবাদান রাখা জরুরি। এক্ষেত্রে ভালো জীবনসঙ্গী হতে হবে সবাইকে। তাহলেই সংসার হবে সুখের। তবে ভালো জীবনসঙ্গী হবেন কীভাবে? জেনে নিন একজন ভালো জীবনসঙ্গীর কয়েকটি বৈশিষ্ট্য-

সঙ্গীকে সময় দিন :

শত কাজের ব্যস্ততার মাঝেও একজন ভালো জীবনসঙ্গী সঙ্গীর ভালোমন্দের দিকেও সমান আলোকপাত করেন। সঙ্গীকে যথেষ্ট সময় দেন তারা।

যত্নশীল ও সহানুভূতিশীল হন:

একজন ভালো জীবনসঙ্গী তার সঙ্গী ও পরিবারের প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল হন। এমন ব্যক্তিরা প্রতিকূল পরিবেশে সঙ্গীকে কখনো একা ছাড়েন না।

ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করুন :

একজন ভালো জীবনসঙ্গী যে কোনো সমস্যা সমাধান করে ঠান্ডা মাথায় তারা এমন সমাধান বের করেন যা পরিবার ও সংসার তথা সবার জন্যই ভালো হবে।

সঙ্গীর কাজে উৎসাহ ও সম্মান দেখান :

সঙ্গীর সব কাজে উৎসাহ ও সম্মান প্রদর্শন করতে যারা কণ্ঠিতবোধ করেন না তারা নিঃসন্দেহে ভালো জীবনসঙ্গীর কাতারে পড়েন। তারা সঙ্গীকে উৎসাহ ও অনুপ্রেরণা দেন সব সময়। সঙ্গীর সিদ্ধান্তকেও সম্মান করেন। কখনো নিজের মতামত বা সিদ্ধান্ত চাপিয়ে দেন না।

সঙ্গীর মতামত নিন :

ভালো জীবনসঙ্গীর বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হলো যে কোনো বিষয়ে সঙ্গীর মতামত নেওয়া। টিমওয়ার্ক প্রতিটি বিবাহের একটি গুরুত্বপূর্ণ দিক। এই গুণ কখনো উপেক্ষা করা উচিত নয়।

সঙ্গীর ভালো দিক খুঁজুন :

প্রিয় মানুষটির খারাপ দিকগুলো কখনো তুলে ধরেন না একজন ভালো জীবনসঙ্গী। বরং ভালো দিকগুলো মানুষের কাছে প্রকাশ করেন, যাতে সঙ্গীর সম্মানহানি না ঘটে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর