1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

‘ওদের মতো শুয়ে-বসে খেলতে গেলে আমাদের দেশে বল মুখে লাগবে’

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | ভারতীয় ব্যাটাররা খেয়াল খুশিমত শট খেলেন, বাংলাদেশি ব্যাটাররা কেন পারেন না? টি-টোয়েন্টিতে কবে ভালো করবে বাংলাদেশ? সমস্যার সমাধান খুঁজতে গেলে ঘুরেফিরে আসে দেশের উইকেটের প্রসঙ্গ। দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টি হারের পর তাসকিন আহমেদ তো সংবাদ সম্মেলনে বলেই ফেললেন, ‘ওদের মতো শুয়ে-বসে খেলতে গেলে আমাদের দেশে বল মুখে লাগবে।’

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং; তিন বিভাগেই গতকাল (বুধবার) ভীষণ খারাপ করেছে বাংলাদেশ। তানজিম হাসান সাকিবের বলে ব্যক্তিগত ৫ রানে নীতিশ কুমার রেড্ডির ক্যাচ ছাড়েন উইকেটরক্ষক লিটন দাস। সেই নীতিশই পরে খেলেছেন ৩৪ বলে ৭৪ রানের ইনিংস। সেই ক্যাচ ড্রপ ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে কিনা? তাসকিন স্বীকার করলেন, ‘ক্যাচ ফেলা তো সব সময়ই খারাপ।’

এরপর তাসকিন বললেন সেই পুরোনো কথা। দেশের মাঠে ভালো উইকেটে খেলতে হবে। ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আইপিএলে বেশির ভাগ ম্যাচই হাই স্কোরিং হয়। ওদের কাছে ১৮০ রান খুবই স্বাভাবিক। আমাদের জন্য যেটা ১৩০, ১৪০, ১৫০ রান।’

বাংলাদেশের উইকেটে রান কম হয় বলে ব্যাটারদের মারার অভ্যাস সেভাবে গড়ে উঠেনি বলে মনে করেন তাসকিন। এ ব্যাপারে বোর্ডকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

তাসকিন ‘ওদের মতো শুয়ে-বসে খেলতে গেলে আমাদের দেশে হয়তো বল মুখে লাগবে। ওরা ছোট থেকেই ভালো উইকেটে খেলে এভাবে খেলার অভ্যাস করেছে।’

নিজেদের টি-টোয়েন্টি সামর্থ্য নিয়ে তাসকিনের স্বীকারোক্তি, ‘আমরা ৮০ শতাংশের ওপরে ভালো খেললে জিতি। এক-দুজন ভালো খেললে জিতি না। আমরা ওই রকম দল নই।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর