1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

তারেকপত্নী জোবাইদার সাজা এক বছরের জন্য স্থগিত

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা এক বছরের জন্য স্থগিত করেছে সরকার।

গত ২২ সেপ্টেম্বর এক সরকারি প্রজ্ঞাপনে এ সাজা স্থগিত করা হয়। বুধবার (২ অক্টোবর) সেই প্রজ্ঞাপনের কপি বিজনেস ডাইজেস্ট এর হাতে এসেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিতের আবেদন এবং আইন ও বিচার বিভাগ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে ক্রিমিনাল প্রসিডিউর কোড বা ফৌজদারি কার্যবিধি আইন, ১৮৯৮ এর ধারা ৪০১(১) এ প্রদত্ত ক্ষমতাবলে তার সাজা স্থগিত করা হয়েছে।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিশেষ মামলা নং-৩৪১/২০২২ (কাফরুল থানার মামলা নং-৫২, তারিখ-২৬/০৯/২০০৭)-এ জোবাইদার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখার উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মান্না ওই প্রজ্ঞাপনে সই করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর