1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পক্ষে নন বাইডেন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৯০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলাকে সমর্থন করবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি ভূখণ্ডে ইরান প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল ইরানে হামলা চালাতে পারে। তবে সেটা যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হয় তবে তার পক্ষে নন বাইডেন।

গত মঙ্গলবার ইসরায়েলে হামলা চালায় ইরান। এর পর থেকেই ইরান এবং ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এদিকে ইরান বলছে, হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরোশানকে হত্যার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলে হামলা চালিয়েছে।

এছাড়া লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের কারণেও ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েল বলেছে, তারা সীমান্তবর্তী গ্রামগুলোতে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ‘সন্ত্রাসী স্থাপনায়’ অভিযান চালাচ্ছে।

সহিংসতা বন্ধে বার বার আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বিশেষ করে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। যদিও এই প্রচেষ্টার কোনো ফলাফল এখনও চোখে পড়েনি এবং সংঘাত বন্ধের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। বরং দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

গাজায় এক বছর ধরে অভিযানের নামে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যেই লেবাননেও গাজার মতো আরেকটি যুদ্ধক্ষেত্র তৈরি করছে তারা। ফলে পুরো মধ্যপ্রাচ্যেই নতুন করে অস্থিরতা শুরু হয়েছে।

বুধবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে নর্থ ক্যারোলিনা পরিদর্শনে যান বাইডেন। ওই অঙ্গরাজ্যে হ্যারিকেন হেলেনের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সে সময় সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান যে, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় আপনি কি সেটা সমর্থন করবেন? এর জবাবে বাইডেন বলেন, তিনি সমর্থন করবেন না। তিনি জানিয়েছেন, ইসরায়েল কি করতে চায় সে বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর