1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ভূমি বিরোধের মূল উৎস খুঁজে নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | স্থানীয় ভূমি বিরোধের মূল উৎস খুঁজে তা নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার জন্য সহকারী কমিশনারদের (এসিল্যান্ড) পরামর্শ দিয়েছেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নীলক্ষেতে ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্র আয়োজিত পাঁচ সপ্তাহব্যাপী বিভিন্ন জেলার ৩৯ জন সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণার্থীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা।

ভূমি উপদেষ্টা বলেন, দেশের সহকারী কমিশনার (ভূমি) তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর মাধ্যমে সমাজের ভূমি ব্যবস্থাপনার ইতিবাচক প্রতিফলন ঘটাতে সক্ষম। বিদ্যমান ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সহকারী কমিশনারদের স্থানীয় ভূমি বিরোধের মূল উৎস খোঁজার ওপর গুরুত্বারোপ করে তা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।

ভূমি উপদেষ্টা বলেন, দেশের সাধারণ মানুষের জন্য একটি স্বচ্ছ, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে ও সমাজের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে হলে সহকারী কমিশনারদের কর্ম এলাকায় জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে। এতে করে ভূমি বিরোধ মামলা কমার পাশাপাশি মামলার সবপক্ষের অর্থশ্রম ও সময়ের অপচয় রোধ করা সম্ভব হবে।

উপদেষ্টা প্রশিক্ষণকেন্দ্রের পরিচালক পদটি মহাপরিচালক পদে উন্নীত করার সহায়তার আশ্বাস দেন। পরে উপদেষ্টা প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

কেন্দ্রের পরিচালক মো. আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমিসচিব মো. খলিলুর রহমান ও উপ-পরিচালক রুমানা রহমান স্বপ্না বক্তব্য দেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর